নিজস্ব প্রতিবেদক
চুড়ামনকাঠি ইউনিয়নে নির্বাচনী কর্মী সভা ও জনসভা অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চুড়ামনকাঠি ইউনিয়নে নির্বাচনী কর্মী সভা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ইউনিয়নের মুন্সি মেহেরুল্লাহ একাডেমিতে এই সভা হয়।
ওয়ার্ড বিএনপির উপদেষ্টা মো. রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম।
রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অনুষ্ঠানে ঝাউদিয়া পূর্ব পাড়ার প্রবীণ ও অসুস্থ ব্যক্তিত্ব লিয়াকত আলীকে চলাচলের জন্য একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চুড়ামনকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ, সদর উপজেলা বিএনপির সদস্য আবু তালেব, বিএনপি নেতা মাসুদুর রহমান, ইসাহক আলী, মশিয়ার রহমান ও আজিজুর রহমান। সমাবেশে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।