Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় দাঁড়িপাল্লার জনসভা: 'নির্বাচিত হলে ইনসাফ কায়েম করা হবে'

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৩০ জানুয়ারি,২০২৬, ০৮:২৭ পিএম
ঝিকরগাছায় দাঁড়িপাল্লার জনসভা: 'নির্বাচিত হলে ইনসাফ কায়েম করা হবে'

ছবি: ধ্রুব নিউজ

ঝিকরগাছা, যশোর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩ায় আয়োজিত এই জনসভায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো গদখালী বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গদখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “জামায়াতে ইসলামী রাজনীতিকে ক্ষমতার মাধ্যম নয়, বরং ইবাদত ও বড় দায়িত্ব হিসেবে গ্রহণ করে। আমরা নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায়বিচার ও ইনসাফ কায়েম করব। ইনশাআল্লাহ, আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা আমানত হিসেবে রক্ষা করব।” তিনি আরও যোগ করেন, “আল্লাহ যদি আমাদের পরিবর্তে অন্য কাউকে এই দায়িত্ব দেন, তবুও আমরা দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে তাদের সর্বাত্মক সহযোগিতা করব।”

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন। এছাড়াও বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলীম এবং সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম খান। বক্তারা তাঁদের বক্তব্যে একটি সুখী-সমৃদ্ধ ও শোষণমুক্ত দেশ গড়তে সৎ, যোগ্য ও ইসলামী মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

গদখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি  শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান, গদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজাদী, আনোয়ারুল ইসলাম, খায়রুল আলমসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)