Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি,২০২৬, ০৯:৩২ পিএম
আপডেট : বুধবার, ২৮ জানুয়ারি,২০২৬, ০৯:৪১ পিএম
যশোর সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোর: ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বিশেষ টহল দল বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য আটক করেছে। বুধবার (২৮ জানুয়ারি) বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালি চেকপোস্টে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবি সদস্যরা ভারতীয় শাড়ি, কম্বল, চকলেট ও বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র রুখতে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)