Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে দুই স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ০৭:৩১ পিএম
যশোরে দুই স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সংগৃহীত ছবি:

যশোর : দুইটি স্বর্ণের বারসহ খালেদ হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। শনিবার ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক খালেদ হোসেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাদশা মিয়ার ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, আটকের পর খালেদ হোসেনের দেহ তল্লাশি কালে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩৩.২৬ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ২৫০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১১ হাজার ৮৯২ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক খালেদ হোসেন স্বীকার করেছেন যে, তিনি ঢাকার তাঁতীবাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করেছিলেন। উদ্ধারকৃত স্বর্ণ যশোর ও চৌগাছা সীমান্ত হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি জানান। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)