Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ভ্যানচালককে মারপিট করে ভ্যান ছিনতাই, হাসপাতালে ভর্তি

আব্দুর রশীদ, চৌগাছা (যশোর)। আব্দুর রশীদ, চৌগাছা (যশোর)।
প্রকাশ : রবিবার, ২৫ জানুয়ারি,২০২৬, ১২:৪১ এ এম
ভ্যানচালককে মারপিট করে ভ্যান ছিনতাই, হাসপাতালে ভর্তি

হাসপাতালের জরুরী বিভাগে আহত ভ্যান চালক ছবি: ধ্রুব নিউজ

চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় এক ভ্যানচালককে নৃশংসভাবে মারপিট করে তার উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই করে নিয়েছে একদল অজ্ঞাত দুর্বৃত্ত। গত শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের সহিদুল ইসলাম মিয়ার ড্রাগন বাগানের সামনে এই ঘটনা ঘটে।

আহত ভ্যানচালকের নাম সবুজ বিশ্বাস (৩৩)। তিনি চৌগাছা উপজেলার মাঝালী গ্রামের  আব্দুল্লাহর ছেলে। বর্তমানে তিনি চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সবুজ বিশ্বাস উপজেলার হাকিমপুর বাজার থেকে যাত্রী নিয়ে চৌগাছা বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে আরাজি সুলতানপুর গ্রামের মেসার্স এইচসি ব্রিকস ইটভাটার সামনে থেকে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি যাত্রী সেজে তার ভ্যানে ওঠে। ভ্যানটি চৌগাছা-কোটচাঁদপুর সড়কের সহিদুল ইসলামের ড্রাগন বাগানের নির্জন এলাকায় পৌঁছালে ওই তিন ব্যক্তি হঠাৎ সবুজের ওপর চড়াও হয়।

ছিনতাইকারীরা সবুজকে এলোপাতাড়ি মারপিট করে ভ্যান থেকে রাস্তায় ফেলে দেয়। এরপর তারা তার ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারীরা সবুজকে রক্তাক্ত ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। তাকে দ্রুত উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সবুজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

 পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)