Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অভয়নগরে জামায়াতের বিশাল মিছিল ও সমাবেশে পৌর বিএনপি নেতার যোগদান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি,২০২৬, ০৭:২৩ পিএম
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি,২০২৬, ০৮:১৮ পিএম
অভয়নগরে জামায়াতের বিশাল মিছিল ও সমাবেশে পৌর বিএনপি নেতার যোগদান

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জামায়াতের মিছিল সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোর যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে অভয়নগরের শংকরপাশায় বিশাল জনসমাগম ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কর্মসূচিতে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই বিশাল সমাবেশের মধ্যেই নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মজিবুর রহমান তার প্রায় অর্ধশত অনুসারী নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল নবাগতদের স্বাগত জানান।

সমাবেশ শেষে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি শংকরপাশা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এবং রাস্তার দুপাশে শত শত উৎসুক জনতা ভিড় জমায়। আসন্ন নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকের পক্ষে এই বিশাল শোডাউন নির্বাচনী আমেজে নতুন মাত্রা যোগ করেছে।

মিছিল পরবর্তী সমাবেশে অধ্যাপক গোলাম রসুল বলেন, আজকের এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। নির্বাচিত হলে আমি অভয়নগর ও বাঘারপাড়াকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত জনপদে রূপান্তর করব। তিনি বিশেষ গুরুত্ব দিয়ে ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশাল এই জমায়েতকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)