Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জাতীয় নির্বাচন: যশোরে বিজিবির তল্লাশি জোরদার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি,২০২৬, ০৭:০৮ পিএম
জাতীয় নির্বাচন: যশোরে বিজিবির তল্লাশি জোরদার

বিজিবির টহল ও তল্লাশী ছবি: বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোরের সীমান্ত এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি’র ৪৯ ব্যাটালিয়ন।  ২৪ জানুয়ারি থেকে বিশেষ এই নজরদারি ও টহল কার্যক্রম শুরু হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে কোনো দুষ্কৃতকারী যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে। যশোর ৪৯ বিজিবি’র নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। জননিরাপত্তা নিশ্চিতে নির্বাচনের আগ পর্যন্ত এই বিশেষ আভিযানিক কার্যক্রম ও টহল অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)