Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মণিরামপুরে ধানের শীষের প্রার্থী মুফতি রশীদ আহমাদের মতবিনিময়

মণিরামপুর (যশোর) প্রতিনিধি│ মণিরামপুর (যশোর) প্রতিনিধি│
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি,২০২৬, ১০:১৮ পিএম
আপডেট : বুধবার, ২১ জানুয়ারি,২০২৬, ০৩:১৮ পিএম
মণিরামপুরে ধানের শীষের প্রার্থী মুফতি রশীদ আহমাদের মতবিনিময়

যশোর-৫ (মণিরামপুর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মুফতি রশীদ আহমাদ বলেছেন, নির্বাচিত হলে তিনি ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে কার্যকর উদ্যোগ নেবেন। মঙ্গলবার বিকেলে মণিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

মুফতি রশীদ আহমাদ বলেন, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত মণিরামপুর গড়া আমার প্রধান লক্ষ্য। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। তিনি আরও যোগ করেন, এই আসনে বিজয় অর্জিত হলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী হবে।

মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আজাহারুল ইসলাম এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত প্রমুখ।

মতবিনিময় সভায় তিনি মণিরামপুর পৌরশহরের প্রধান সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধানেরও অঙ্গীকার ব্যক্ত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)