আব্দুর রশীদ, চৌগাছা (যশোর) │
ছবি: প্রতীকী
যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জের ধরে রফিকুল ইসলাম (৪০) নামের একজন মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় হামলাকারী পলাশ (৩৮) কে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চৌগাছা থানাধীন শলুয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিরোধপূর্ণ জমি নিয়ে পলাশ হঠাৎ রফিকুল ইসলামের ওপর হামলা চালায় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। রফিকুলের জখম অবস্থা দেখে আশপাশের লোকজন ক্ষিপ্ত হয়ে পলাশকে ধরে গণপিটুনি দেয়।

নিহত দুইজন
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় পলাশকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর জখম রফিকুল ইসলামকেও উন্নত চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করা হলে শেষ পর্যন্ত তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
আহত রফিকুল ও হামলাকারী পলাশ যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের বাসিন্দা। রফিকুল গ্রামের তোফাজ্জেলের ছলে এবং পলাশ একই গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, রফিকুল ইসলাম সলুয়া বাজারে মুদি ব্যবসা করতেন। তাদের মধ্যে জমি জায়গা নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন সকালে জমিতে লাঙ্গল দেওয়াকে কেন্দ্র করে তর্ক হয়। পরে সুলয়া বাজারে গিয়ে দোকানের মধ্যে রফিকুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পলাশ। এতে সে গুরতর আহত হয়। এঘটনায় স্থানীয়রা পলাশকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
পরে রফিকুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে রফিকুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করে কর্তব্যরত চিকিৎসক। পলাশের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরবর্তীতে দুইজনই মৃত্যুবরণ করেন।
চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।