Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে জুলাই যোদ্ধা এনামের ওপর দুর্বৃত্তদের হামলা

❒ ছাত্রদলের বিক্ষোভ ও অনিন্দ্য ইসলাম অমিতের নিন্দা

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : রবিবার, ৪ জানুয়ারি,২০২৬, ০৯:৫২ এ এম
আপডেট : রবিবার, ৪ জানুয়ারি,২০২৬, ০২:৫৫ পিএম
যশোরে জুলাই যোদ্ধা এনামের ওপর দুর্বৃত্তদের হামলা

আহত এনামকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম ছবি: ধ্রুব নিউজ

যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ও ‘জুলাই যোদ্ধা’ এনাম সিদ্দীকির ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত এনাম বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এনায়েতপুর গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে এনাম সিদ্দীকি সকালে বাড়ি থেকে হাঁটার উদ্দেশ্যে বের হন। এনায়েতপুর পীরবাড়ির সামনে পৌঁছালে মুখ বাঁধা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে। হামলাকারীরা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে এবং পরে বুক, হাত ও কাঁধে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়লে শহরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। আহত এনামকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যারা জুলাই বিপ্লবের বীরদের ওপর হামলা চালাচ্ছে, তারা মূলত ছাত্র-জনতার বিজয়কে কলঙ্কিত করতে চায়। এই কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি অবিলম্বে এই সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

হামলার প্রতিবাদে দুপুরে যশোর জেলা ছাত্রদলের পক্ষ থেকে শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ থেকে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।

যশোর পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)