Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শহরে খুন, সীমান্তে পারাপার রুখতে টহল জোরদার

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : রবিবার, ৪ জানুয়ারি,২০২৬, ০৬:০১ এ এম
আপডেট : রবিবার, ৪ জানুয়ারি,২০২৬, ১২:০৯ পিএম
শহরে খুন, সীমান্তে পারাপার রুখতে টহল জোরদার

আলমগীর হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় আসামিদের দেশত্যাগ রুখতে সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ ছবি: বিজিবি

যশোর পৌর বিএনপির নেতা মো. আলমগীর হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় আসামিদের দেশত্যাগ রুখতে সীমান্ত এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হত্যাকাণ্ডে জড়িতরা যাতে কোনোভাবেই ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তজুড়ে চিরুনি তল্লাশি ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

গতকাল সন্ধ্যায় শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। ঘটনার পরপরই যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পক্ষ থেকে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়।

শনিবার রাত ১টায় ৪৯ বিজিবি রিজিয়ন হেড কোয়ার্টাের থেকে পাঠনো এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে। সন্দেহভাজনদের পরিচয় নিশ্চিতে স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। বিশেষ করে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব স্পর্শকাতর পথে গোয়েন্দা নজরদারি ও বিশেষ পাহারা বসানো হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ‘বিএনপি নেতা আলমগীর হোসেন নিহতের ঘটনায় জড়িত অপরাধীরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা ইউনিটগুলোও তৎপর রয়েছে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)