Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মুক্তির মন্ত্রে মুখরিত যশোর শিবির

ধ্রুব রিপোর্ট ধ্রুব রিপোর্ট
প্রকাশ : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর,২০২৫, ০৫:০৭ পিএম
মুক্তির মন্ত্রে মুখরিত যশোর শিবির

যশোর শহরে ইসলামী ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছবি: ধ্রুব রিপোর্ট

প্রতি বছর বিজয় দিবস আসে নতুন উদ্দীপনা নিয়ে, স্মরণ করিয়ে দেয় লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মহিমা। এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। মহান বিজয় দিবস উপলক্ষে যশোর শহরে এক ভিন্নধর্মী উদ্দীপনা প্রদর্শন করেছে  বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার সকালে শহরের প্রধান সড়কগুলো যেন জাতীয় পতাকার রঙে সেজেছিল। হাতে হাতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন। তাদের স্লোগানে ছিল দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ। শহরের মণিহার মোড় থেকে শুরু করে দড়াটানার ভৈরব চত্বর পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে ছিল তাদের পদচারণা।

ছাত্র শিবিরের র‌্যালি, ছবিটি যশোর সার্কিট হাউজের সামনে থেকে তোলা                ধ্রুব নিউজ

শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি, যশোর শহর ছাত্রশিবিরের সভাপতি আহমেদ ইব্রাহিম শামিম বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু ধারণ করলেই হবে না, দেশ ও জাতির কল্যাণে বাস্তব কাজ করাই আজকের তরুণ সমাজের প্রধান দায়িত্ব। বিজয় দিবস কেবল একটি তারিখ নয়, এটি আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শপথ নতুন করে স্মরণ করিয়ে দেয়।’

তিনি বলেন, নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে ছাত্রসমাজকেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে যশোর শহর ছাত্রশিবিরের সেক্রেটারি উবাইদুল্লাহ হুসাইন এবং অফিস সম্পাদক তৌহিদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা গভীর শ্রদ্ধার সাথে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করেন। একই সঙ্গে, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সকল নাগরিককে দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)