Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ০১:০৯ পিএম
কোটচাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ছবি: ধ্রুব নিউজ

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এমন প্রত্যয় ও উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের কোটচাঁদপুরে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাফর ইকবাল ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ শামীম হোসাইন বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর মাধ্যম। এককভাবে যে কাজ করা কঠিন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে তা সহজেই বাস্তবায়ন করা সম্ভব। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমবায়ের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আলোচনা সভায় কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক মোঃ কাশেম আলী এবং উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আজিজুর রহমান, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দিন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার ঘটাতে পারলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো সম্ভব। সমবায় সমিতিগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সদস্যদের স্বার্থ ও কল্যাণে পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)