Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নড়াইলে অনুষ্ঠিত হলো নারী নৌকাবাইচ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৮ নভেম্বর,২০২৬, ১১:১১ এ এম
নড়াইলে অনুষ্ঠিত হলো নারী নৌকাবাইচ

নারীদের অংশগ্রহণে বাইচ প্রতিযোগিতা ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা নদীতে ‘জাতীয় নারী নৌকা বাইচ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার আকর্ষণীয় এই নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে এলাকার হাজারো নারী-পুরুষ ভিড় জমান। শনিবার (৭ নভেম্বর) বিকেলে নারীদের অংশগ্রহণে এ বাইচ প্রতিযোগিতায় মোট ১৬টি নৌকার নারী মাঝি-মাল্লারা অংশ নেন।

নদীমাতৃক বাংলাদেশের অপার সৌন্দর্য ও ঐতিহ্যকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরাসহ গ্রামীণ পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এগারোখান এলাকার গুয়াখোলা-মান্দিয়ায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকেল চারটায় প্রধান অতিথি হিসেবে ‘জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতা’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী স্বাস্থ্য বিষয়ক ড. এসএম জিয়াউদ্দিন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই, সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সংসদ সদস্য মাহমুদা হাবিবা, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস ও অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।

নারী নৌকাবাইচ প্রতিযোগিতায় সদর উপজেলার গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর নৌকা প্রথম স্থান, হাতিয়ারার ববিতা সরকারের নৌকা দ্বিতীয় স্থান, রীনা বিশ্বাসের নৌকা তৃতীয় স্থান এবং মালিয়াটের চম্পা গোস্বামীর নৌকা চতুর্থ স্থান অর্জন করে। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)