কোটচাঁদপুর প্রতিনিধি
৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপনে কোটচাঁদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ছবি: ধ্রুব নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসাইন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাশেম আলী।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাস্টার মোঃ আজিজুর রহমান, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক মুহাঃ শরিফুল ইসলাম, পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্ব ও সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দিবসটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পালনে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় সার্বিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।