Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিগ ব্যাশে নাম লেখাচ্ছেন মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ০২:১১ পিএম
বিগ ব্যাশে নাম লেখাচ্ছেন মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে

ছবি: মেলবোর্ন রেনেগেডস

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে পুরো আসর থেকে ছিটকে যাওয়া অস্ট্রেলীয় পেসার জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে বাঁহাতি এই কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত মুখ হলেও বিগ ব্যাশে এটিই মোস্তাফিজের প্রথম অভিজ্ঞতা। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত ৩৩১ ম্যাচে ৪২৩ উইকেটের মালিক এই অভিজ্ঞ পেসার। তার মতো পরীক্ষিত পারফর্মারকে স্কোয়াডে পাওয়ায় মেলবোর্ন রেনেগেডসের বোলিং আক্রমণ যে আরও ধারালো হবে, তা বলাই বাহুল্য।

এদিকে আইএলটি-টোয়েন্টির ব্যস্ততা থাকার কারণে পার্থ স্কর্চার্সের বিপক্ষে রেনেগেডসের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না মোস্তাফিজ। তবে এরপরই তিনি সরাসরি দলের সঙ্গে যুক্ত হবেন। ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) খেলার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত ‘দ্য ফিজ’। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১ জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এমসিজির বাইশ গজে নামবে তার দল।

নতুন এই ঠিকানায় যোগ দিয়ে মোস্তাফিজ বলেন, “মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ মাতাতে আমি মুখিয়ে আছি। এমসিজির মতো ঐতিহাসিক ভেন্যুকে নিজের হোম গ্রাউন্ড হিসেবে পাওয়া এবং সেখানে খেলাটা দারুণ এক অভিজ্ঞতা হবে। সতীর্থদের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে জেতাতে চাই।”

বাংলাদেশি পেসারকে দলে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি। স্কোয়াডে ইতিমধ্যে জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো তারকারা থাকলেও মোস্তাফিজের অন্তর্ভুক্তি দলকে আরও ভারসাম্যপূর্ণ করবে বলে বিশ্বাস তার।

রনকি বলেন, “বিশ্বের বিভিন্ন কন্ডিশনে মোস্তাফিজ নিজেকে একজন প্রমাণিত ম্যাচ উইনার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে পাওয়ারপ্লে এবং ইনিংসের শেষ দিকে উইকেট শিকারের যে অসাধারণ দক্ষতা তার রয়েছে, আমাদের বোলিং আক্রমণে ঠিক এই ক্যাটাগরির একজন বোলারই ভীষণভাবে প্রয়োজন ছিল।”

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)