Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ৪ নভেম্বর,২০২৬, ১০:২৭ এ এম
ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বাসের ধাক্কায় ইজিবাইকের সকল যাত্রী নিহত। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে চার ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা উদ্ধারকাজ শুরু করে। এ ঘটনায় কেউ আহত হননি।

ফায়ার সার্ভিস জানায়, চার ব্যক্তির মরদেহ শাহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)