Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৩১ অক্টোবরের ‘লং মার্চ’ সফল করতে চৌগাছায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর,২০২৬, ০৫:২৮ পিএম
৩১ অক্টোবরের ‘লং মার্চ’ সফল করতে চৌগাছায় জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

আগামী ৩১ অক্টোবরের ‘লং মার্চ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

আগামী ৩১ অক্টোবরের ‘লং মার্চ’ কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার চৌগাছা উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা শাখার আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম মোর্শেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার অপর সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম।

এতে আরও বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ, সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন এবং পৌর আমীর মাওলানা আব্দুল খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আগামী ৩১ অক্টোবরের ঘোষিত ‘লং মার্চ’ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল করার আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)