Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৩১শে অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে আরবপুর ইউনিয়নে জামায়াতের মতবিনিময়

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ০১:১৪ পিএম
৩১শে অক্টোবরের লং মার্চ সফল করার লক্ষ্যে আরবপুর ইউনিয়নে জামায়াতের মতবিনিময়

৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে যশোরের আরবপুর ইউনিয়নে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

৩১ অক্টোবরের লং মার্চ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে যশোরের আরবপুর ইউনিয়নে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যার এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আমির মাওলানা ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব ইসমাইল হোসেন বলেন, "৩১ তারিখের লং মার্চ আমাদের জনগণের অধিকার আদায়ের এক ঐতিহাসিক আন্দোলন। এই কর্মসূচিকে সফল করতে আমাদের তৃণমূল পর্যায়ের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে ময়দানে নামতে হবে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম তাজিম, আইয়ুব হোসেন এবং আসাদুজ্জামান। বক্তারা তাঁদের বক্তব্যে লং মার্চ সফল করার জন্য পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ, প্রচারণা এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান।

উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম বাপ্পি উপস্থিত থেকে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন এবং লজিস্টিক সহায়তাসহ সর্বাত্মক প্রস্তুতি তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, আরবপুর ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ এই লং মার্চে অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করবে।

সভা শেষে আন্দোলন সফল করার লক্ষ্যে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।  

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)