Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্রশিবিরের যশোরে বিক্ষোভ মিছিল

শার্শা-বেনাপোল প্রতিনিধি শার্শা-বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৯:১১ পিএম
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্রশিবিরের যশোরে বিক্ষোভ মিছিল

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী ছাত্রশিবিরের যশোরে বিক্ষোভ মিছিল ছবি: শার্শা-বেনাপোল প্রতিনিধি

জুলাই গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পশ্চিম শাখা।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় নাভারণ বাজারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি নাভারণ সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে নাভারণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাভারণ সাতক্ষীরা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বর্তমান যশোর জেলা পশ্চিম শাখার সভাপতি ইসমাইল হোসেন, সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক জেলা সভাপতি রেজাউল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণভোটের বায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)