নিজস্ব প্রতিনিধি
জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার উদ্যোগে শনিবার ‘ইউনিট সভাপতি শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়ে ছবি: ধ্রুব নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর সদর উপজেলার উদ্যোগে শনিবার এক ‘ইউনিট সভাপতি শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে। বারীনগর হাইস্কুল অডিটোরিয়ামে এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
যশোর সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল হকের সভাপতিত্বে এবং অফিস সম্পাদক আবু তাসনীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস। শিক্ষা শিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ডাক্তার ফারুক, সামিউল ইসলাম, মাওলানা আব্দুর রহিম, নাহিদ হাসান এবং ফেরদাউস হাসান জাকির। এছাড়া অনুষ্ঠানে যশোর সদর উপজেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা শিবিরে বক্তারা সংগঠনের ইউনিট সভাপতিদের দক্ষতা উন্নয়ন, আদর্শিক গঠন এবং সমাজসেবামূলক কার্যক্রমে আরও গতিশীল ভূমিকা রাখার আহ্বান জানান।