Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে ইসলামী আন্দোলন দ্বিবার্ষিক জেলা সম্মেলন

❒ সভাপতি আব্দুল হালিম, সেক্রেটারি এইচ এম মহসিন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০২:১৮ পিএম
যশোরে ইসলামী আন্দোলন দ্বিবার্ষিক জেলা সম্মেলন

যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

‘দেশে নেতৃত্বের পাশাপাশি নীতিরও পরিবর্তন প্রয়োজন’—এই স্লোগানকে সামনে রেখে যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে আগামী সেশনের জন্য নতুন জেলা কমিটি ও উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়। শনিবার শহরের পার্ক ভিউ রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সদ্য সাবেক সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সদ্য সাবেক সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আলী সরদারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট লেখক ও কলামিস্ট অধ্যক্ষ নজমুল হুদা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডক্টর ফারুক আহমেদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বায়জিদ হুসাইন এবং ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম নুরুল। এ সময় যশোর জেলার সকল স্তরের দায়িত্বশীল এবং বিভিন্ন উপজেলার সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করেন। তারা বলেন, শুধু নেতা বদল করে দেশের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়, বরং ইসলামী আদর্শের ভিত্তিতে নীতি ও ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

উদ্বোধনী অধিবেশন শেষে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন জেলা কমিটি ও উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন। ঘোষিত নতুন কমিটিতে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম সভাপতি, মোহাম্মদ আলী সরদার সিনিয়র সহ-সভাপতি, এইচ এম মহসিন সেক্রেটারি এবং মাওলানা কাজী ইমদাদুল্লাহ জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এছাড়া নতুন কমিটিতে মিয়া মোহাম্মদ আব্দুল হালিম ও প্রফেসর ড. মো. ফারুক আহমেদকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)