Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নিষ্টার সাথে দায়িত্ব পালনে আব্দুর হাই একজন অনুকরণীয় দৃষ্টান্ত- এমপি মো মতিয়ার রহমান

রফিক মন্ডল,  কোটচাঁদপুর (ঝিনাইদহ) রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৯:১৮ পিএম
নিষ্টার সাথে দায়িত্ব পালনে আব্দুর হাই একজন অনুকরণীয় দৃষ্টান্ত- এমপি  মো মতিয়ার রহমান

নিষ্টার সাথে দায়িত্ব পালনে আব্দুর হাই একজন অনুকরণীয় দৃষ্টান্ত- এমপি মো মতিয়ার রহমান ছবি: রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

কান্নাজড়িত কন্ঠে শেষ কর্মদিবসে সকলকের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিলেন মহেশপুর উপজেলার জলিলপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার জলিলপুর আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন এবং মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই এর অবসর জনিত বিদায় উপলক্ষে মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার  সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ মতিয়ার রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, নিষ্টার সাথে দায়িত্ব পালনে আব্দুর হাই একজন দৃষ্টান্ত। তিনি মহেশপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক মানের উন্নয়ন করতে চান। বিদায় আব্দুল হাই তার বক্তব্যে বলেন এবিদায় শেষ বিদায় নয়,তিনি এই প্রতিষ্ঠানে সাথে আজীবন সংযুক্ত থেকে কাজ করতে চায়। তিনি বক্তব্যে উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে আগার্মী দিনের চলার পথ আরো সুন্দরতম করতে দোয়া চেয়ে নেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মেদ,উপজেলা জেনারেল সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুর আলী, সাবেক প্রধান শিক্ষক এটি এম খায়রুল আনাম,কাজিরবেড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আলী, উপজেলা জামায়াতি ইসলাম সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক  শরীফ উদ্দিন মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ওয়ায়েজ উদ্দিন,সাবেক পৌর কাউন্সিলর আবুল হাসেম শেখ প্রমুখ। বিদায় অতিথিকে প্রাক্তন ছাত্রদের মধ্যে থেকে মানপত্র তুলে দেন মহব্বত ফয়সাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক সুলতান আহমেদ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)