Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা চলবে না: যশোরে ১১ দল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৬:৩৩ পিএম
জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা চলবে না: যশোরে ১১ দল

যশোরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

জুলাই বিপ্লবের অন্যতম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে যশোরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে শহরের ঈদগাহ ময়দানে সমাবেশ শেষে এক বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক বলেন, জুলাইয়ের শহীদরা কোনো রাজনৈতিক দলের সম্পদ নন; তারা সমগ্র জাতির গর্ব। তাদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনোভাবেই বিশ্বাসঘাতকতা করা যাবে না। ন্যায়, ইনসাফ, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা।

তিনি আরও বলেন, শহীদদের স্মৃতি সংরক্ষণ, আহতদের যথাযথ পুনর্বাসন এবং জুলাই বিপ্লবের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। যারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল স্বৈরাচার, দমন-পীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে দেশের তরুণ প্রজন্মের ঐতিহাসিক গণঅভ্যুত্থান। সেই আন্দোলনে শহীদ আবু সাঈদসহ অসংখ্য সাহসী তরুণ নিজের জীবন উৎসর্গ করে জাতির সামনে আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নেওয়াই আজকের প্রজন্মের মূল দায়িত্ব।

১১ দলীয় ঐক্যের এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলার প্রধান সমন্বয়ক নুরুজ্জামান, খেলাফত মজলিসের যশোর জেলা নেতা মাওলানা রমিজ উদ্দিন, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল হাশেম রেজা, এনডিপির যশোর জেলা সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা অফিস সেক্রেটারি নূর আল মামুন, যশোর জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শহর আমির মাওলানা ইসমাইল হোসেন ও সদর উপজেলা সেক্রেটারি আব্দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম।

সমাবেশ ও র‍্যালি শেষে জুলাই বিপ্লবের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং শহীদ পরিবারের কল্যাণ কামনা করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)