Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পরিচালনা পর্ষদে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পাঁয়তারা চলছে : মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ০৮:১১ পিএম
পরিচালনা পর্ষদে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পাঁয়তারা চলছে : মোবারক হোসেন

যশোরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

শিক্ষা প্রতিষ্ঠান কোনো রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র নয়; বরং এটি আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার পবিত্র প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব, সন্ত্রাস, দখলদারিত্ব ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।

শনিবার সকালে যশোর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসুল এর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন অভিযোগ করে বলেন, সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তিদের সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাঁয়তারা করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনায় সৎ, যোগ্য, শিক্ষানুরাগী ও সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার দাবি জানান।

সংগঠনের নেতাকর্মী ও দায়িত্বশীলদের উদ্দেশ্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, প্রতিটি দায়িত্বশীলকে আদর্শ, তাকওয়া, সততা ও জবাবদিহিতার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের আন্দোলনকে আরও বেগবান করতে সর্বস্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। জনগণের সুখ-দুঃখের অংশীদার হয়ে মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নেতাকর্মীদের এমন চরিত্রের অধিকারী হতে হবে, যাতে মানুষ ইসলামের সৌন্দর্য ও সংগঠনের আদর্শের বাস্তব প্রতিফলন দেখতে পায়। আল্লাহর সন্তুষ্টি অর্জনকে মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে কুরআন-সুন্নাহর আলোকে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকী, যশোর-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক, জেলা শাখার সহকারি সেক্রেটারি বেলাল হোসাইন, জেলা শাখার সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, জেলা শাখার অন্যতম নেতা অধ্যাপক মাওলানা রেজাউল করিম, জেলা শাখার নেতা অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা শাখার নেতা অধ্যাপক শামসুজ্জামান, জেলা শাখার প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, জেলা শাখার অফিস সেক্রেটারি নূর-ই-আলী নূর মামুন, জেলা শাখার শিক্ষা সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা শিহাব উদ্দীন এবং জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুনির আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক ভ্রাতৃত্ব ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)