Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৪ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোরে যুবদলের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৪ জুন,২০২৬, ০৭:৫৭ পিএম
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোরে যুবদলের প্রতিবাদ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। ছবি: ধ্রুব নিউজ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ বুধবার বিকেলে জেলা যুবদলের ব্যানারে শহরের ঈদগাহ মোড় থেকে মিছিলটি শুরু হয়।

যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেজাউল করিম পল-এর প্রধান অতিথিত্বে এবং জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনছারুল হক রানার নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সহসভাপতি রেজাউল করিম পল বলেন, "আওয়ামী লীগের দুঃশাসন ও অপরাজনীতির কারণেই তাদের দেশ থেকে পালাতে হয়েছে। বাংলাদেশের মানুষের সুনির্দিষ্ট সিদ্ধান্তেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। দেশের মাটিতে তাদের আর কোনো অপতৎপরতা বা কার্যক্রম চালাতে দেওয়া হবে না এবং যুবদল তা শক্ত হাতে প্রতিহত করবে।"

সমাবেশ ও মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি কামরুজ্জামান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক আল হাসান মিন্টু, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, জেলা ছাত্রদলের সদস্য সচিব ফালানিদ ইমরান। এছাড়াও জেলা যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই প্রতিবাদ মিছিলে অংশ নেন।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)