Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াত কর্মীদের এখনই পূর্ণ প্রস্তুতি নিতে হবে : যশোরে মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৩:০১ পিএম
আপডেট : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৪:১৮ পিএম
দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াত কর্মীদের এখনই পূর্ণ প্রস্তুতি নিতে হবে : যশোরে মোবারক হোসেন

যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘স্থানীয় নির্বাচন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। ছবি: ধ্রুব নিউজ

যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘স্থানীয় নির্বাচন বিষয়ক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার যশোর জেলা কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াতের দায়িত্বশীলদের এখনই পূর্ণ প্রস্তুতি নিতে হবে। রাজনীতিতে কোনো শূন্যতা চিরকাল ফাঁকা থাকে না; এক পক্ষ পূরণ না করলে অন্য পক্ষ তা পূরণ করবে। এই রাজনৈতিক সুযোগটি জামায়াতে ইসলামীকে কাজে লাগাতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, কেন্দ্রীয় সংগঠন ইতিমধ্যে অত্যন্ত সুকৌশলে ‘শ্যাডো মিনিস্ট্রি’ বা ছায়া সরকার গঠন করেছে, যার মধ্যে যশোর-কুষ্টিয়া অঞ্চলেরও বেশ কয়েকজন দায়িত্বশীল অন্তর্ভুক্ত রয়েছে

ন। পার্লামেন্টে এবং দেশের রাজনীতিতে সঠিক ভারসাম্য বজায় রাখতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্বকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের নির্বাচনী কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

কর্মশালায় বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। সঠিক ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে গতিশীল করার বিষয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা আমীর অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম ও মনিরুল ইসলাম, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাশেম রেজা, শহর আমীর ইসমাঈল হোসেন এবং জেলা দপ্তর সম্পাদক নূর আলী নূর মামুন প্রমুখ।

দিনব্যাপী এই কর্মশালায় যশোর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র এবং কাউন্সিলর মনোনয়নপ্রাপ্তরা অংশ নেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)