Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৩ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

হাট থেকে গরু বিক্রি করে ফেরার পথে বৃদ্ধকে অজ্ঞান করে ৭০ হাজার টাকা লুট

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০৭:৪৮ পিএম
হাট থেকে গরু বিক্রি করে ফেরার পথে বৃদ্ধকে অজ্ঞান করে ৭০ হাজার টাকা লুট

যশোরের মণিরামপুরে হাট থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে এজাহার আলী (৬৫) নামে এক বৃদ্ধকে অজ্ঞান করে নগদ ৭০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুটের অভিযোগ উঠেছে। আজ শনিবার (১৩ জুন) দুপুরে মণিরামপুর হাটে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই বৃদ্ধকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী এজাহার আলী উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আবু বকর বিশ্বাসের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে এজাহার আলী মণিরামপুর হাটে নিজের একটি গরু বিক্রি করতে যান। হাট শেষে বাড়ি ফেরার প্রস্তুতিকালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কৌশলে তাকে অজ্ঞান করে ফেলে। পরে অচেতন অবস্থায় তার কাছে থাকা গরু বিক্রির নগদ ৭০ হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও একটি বাটন ফোন লুটে নেয় চক্রটি।

পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ওই বৃদ্ধকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাকে কোনো চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত আছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িত চক্রটিকে শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)