Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৯:০৯ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ১১:০৩ পিএম
প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল। ছবি: ধ্রুব নিউজ

২৭ এপ্রিল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যশোর আসছেন। তাকে স্বাগত জানিয়ে যশোর জেলা ছাত্রদল শুভেচ্ছা মিছিল করেছে । আজ বৃহস্পতিবার বিকালে শহরের সিভিল কোর্ট মোড় থেকে এই মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

মিছিলটির নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। মিছিলে জেলা ও স্থানীয় ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতার যশোর আগমনকে ঘিরে তৃণমূলের ছাত্রসমাজ আজ উজ্জীবিত। ২৭ এপ্রিলের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ছাত্রদল রাজপথে থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করবে।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)