Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বিএনপি প্রার্থীর স্মার্ট ভোটার স্লিপ অ্যাপ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি,২০২৬, ০১:০০ পিএম
যশোরে বিএনপি প্রার্থীর স্মার্ট ভোটার স্লিপ অ্যাপ উদ্বোধন

শনিবার সকালে প্রেসক্লাব যশোরে স্মাট ভোটার অ্যাপ উদ্বোধন হয় ছবি: ধ্রুব নিউজ

যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ভোটারদের দোরগোড়ায় তথ্য পৌঁছে দিতে বিশেষ ডিজিটাল সেবা চালু করা হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরে ‘www.vote4anindaislamamit.com’ নামক ওয়েবসাইট ও ‘smart voter info bd’ অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন।

এ সময় আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান এবং যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে অ্যাপের কার্যকারিতা প্রদর্শন করে জানানো হয়, একজন ভোটার তার জন্ম তারিখ এবং ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড নম্বর দিয়ে সার্চ করলেই তাৎক্ষণিকভাবে স্মার্ট ভোটার স্লিপ ডাউনলোড করতে পারবেন। এর ফলে ভোটাররা সহজেই তাদের কেন্দ্র ও ভোটাধিকার সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)