Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহবান শফিকুর রহমানের

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ১০:৪৮ এ এম
প্রবাসীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহবান শফিকুর রহমানের

বিরোধী দলীয় নেতা ছবি: -সংগৃহীত

ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি এ সময় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী প্রবাসী পেশাজীবীদের অর্জন, জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান তিনি ।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আহবান জানান।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা তাঁদের মেধা, যোগ্যতা, কঠোর পরিশ্রম ও পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে এবং পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অবস্থান তৈরি করেছেন। তাদের এই অর্জন বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ সম্পদ।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে সফররত বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে সংবর্ধনা জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাফেজ সাদিক হাসান বান্না ও ড. এমদাদুল হক কর্তৃক পবিত্র কোরআন তেলাওয়াত ও তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা উপস্থাপনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়। ড. মাসুদ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য ও প্রথিতযশা চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা প্রধান অতিথির সঙ্গে সরাসরি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার ও মতামত বিনিময়ের সুযোগ পান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)