Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

৩০ হাজার টাকা মজুরির দাবিতে যশোরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ২৪ নভেম্বর,২০২৬, ০৮:০২ পিএম
৩০ হাজার টাকা মজুরির দাবিতে যশোরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ

৩০ হাজার টাকা মজুরির দাবিতে যশোরে হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের বিক্ষোভ ছবি: ধ্রুব নিউজ

ন্যূনতম মূল মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, নিয়োগপত্র-পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান এবং শ্রমিক নেতাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় এই কর্মসূচি পালন করা হয়।

এদিন দুপুরে শহরের পাইপপট্টিস্থ সংগঠনের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক কামাল পারভেজ বুলু, যুগ্ম-আহ্বায়ক আইয়ুব হোসেন এবং রাজু আহম্মেদ।

বক্তারা অবিলম্বে শ্রম আইন বাস্তবায়ন, দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টা নিশ্চিত করা এবং অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি দেওয়ার দাবি জানান। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)