Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

‘ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না- নুরুজ্জামান লিটন

শার্শা প্রতিনিধি শার্শা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৭:১৪ পিএম
‘ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না- নুরুজ্জামান লিটন

ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম অগ্রভুলোটে সাধারণ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সভায় তিনি সীমান্ত এলাকার নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গ্রামভিত্তিক কমিটি গঠনের পরামর্শ দেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টায় অগ্রভুলোট মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান বক্তার বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, ভারতে বসে স্বৈরাচারী নেত্রী হুঙ্কার দিচ্ছেন, ডিসেম্বর মাসে বেনাপোল দিয়ে বাংলাদেশে আসবেন। কিন্তু তিনি আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দা হিসেবে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। প্রতিটি গ্রামে কমিটি গঠন করে টাকার বিনিময়ে যাতে ওপার থেকে কেউ অবৈধভাবে এপারে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সিনিয়র সহসভাপতি সারোয়ার হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বানের মধ্য দিয়ে সভা শেষ হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)