Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সারাদেশে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৬:৩৬ পিএম
সারাদেশে বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরে জামায়াতের বিক্ষোভ মিছিল

ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরে চোরাগুপ্তা বোমা হামলাসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর শহর শাখা।

শুক্রবার বিকেলে যশোর শহরের ভৈরব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে শহর প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।

সমাবেশে বক্তারা যশোর শহরে বোমা হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তাঁরা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, পেশাজীবী থানা সভাপতি খন্দকার রাশেদুজ্জামান রতন এবং শহর জামায়াতের সেক্রেটারি ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)