Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

স্বাধীন গণমাধ্যম নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৭:০৩ পিএম
স্বাধীন গণমাধ্যম নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গণমাধ্যমের সম্পাদকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ এর একটি প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন গণমাধ্যমের সম্পাদকদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ এর একটি প্রতিনিধিদল। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

বৈঠক সম্পর্কে তিনি জানান, বৈঠকে স্বাধীন গণমাধ্যম চর্চা এবং সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সরকারের পক্ষ থেকে যে নীতিমালা প্রণয়নের কাজ চলছে, সে বিষয়ে সম্পাদকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

উপপ্রেস সচিব আরও বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের সম্পাদকদের উদ্দেশে বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কাজের গঠনমূলক সমালোচনা নিশ্চিতভাবেই দেশের জন্য মঙ্গলজনক। তবে একই সঙ্গে সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও যেন গণমাধ্যমে যথাযথভাবে ফুটে ওঠে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন। যাতে সাধারণ মানুষ সরকারের ইতিবাচক উদ্যোগগুলো সম্পর্কে স্পষ্টভাবে অবগত হতে পারে।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্তের সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, ওয়াদা সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম অংশ নেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)