Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আগামী সপ্তাহে গ্যাস-সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ১০:২৫ পিএম
আগামী সপ্তাহে গ্যাস-সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে দেশে চলমান গ্যাস-সংকট পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী সপ্তাহে ৫০ শতাংশ গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হলে পরের সপ্তাহে শতভাগ সরবরাহ নিশ্চিত করা যাবে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার গ্যাস-সংকট উত্তরণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা জানি, বাসাবাড়িতে মা-বোনেরা, গৃহিণীরা সংসারের রান্নার কাজে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে পড়ছেন। ইন্ডাস্ট্রিগুলোর প্রোডাকশন কমে গেছে। এই কারণে আমরা জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে এটা সরকারি কোনো প্রতিষ্ঠানের ত্রুটি নয়, একটা বেসরকারি প্রতিষ্ঠান। আমরা তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছি। একেবারে ২৪/৭ আমাদের টিম তাদের সঙ্গে একান্তভাবে কাজ করছে।’

এক সপ্তাহের বেশি সময় ধরে দেশে তীব্র গ্যাস-সংকট চলছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে রান্নার গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। গ্যাস সরবরাহে ঘাটতির প্রভাবে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনও কমে গেছে। এতে বেড়েছে লোডশেডিং।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)