Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নারী গৃহকর্মীদের কু‌য়েত যে‌তে নিরুৎসা‌হিত কর‌ছে দূতাবাস

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০২:৩১ পিএম
নারী গৃহকর্মীদের কু‌য়েত যে‌তে নিরুৎসা‌হিত কর‌ছে দূতাবাস

ছবি: সংগৃহীত

কুয়েতে কর্মস্থলে নির্যাতনের শিকার বাংলাদেশি নারী গৃহকর্মী আমিনা খাতুনকে উদ্ধার করে দেশে ফিরিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী নিয়োগ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর না হওয়া পর্যন্ত দেশটিতে নারী গৃহকর্মী হিসেবে যেতে নিরুৎসাহিত করেছে দূতাবাস।

দূতাবাস জানায়, গত ৩০ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আমিনা খাতুনের নির্যাতনের বিষয়টি তাদের নজরে আসে। পরদিন ১ জুলাই দ্রুত পদক্ষেপ নিয়ে কুয়েত পুলিশের সহযোগিতায় তাকে কর্মস্থল থেকে উদ্ধার করে দূতাবাসের তত্ত্বাবধানে নেওয়া হয়।

এরপর প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন, বকেয়া পাওনা আদায়, ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করে মঙ্গলবার (১৪ জুলাই) দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে তাকে নিরাপদে বাংলাদেশে পাঠানো হয়। যাত্রার সময় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দূতাবাসের একজন প্রতিনিধি উপস্থিত থেকে তাকে বিদায় জানান।

আমিনা খাতুনের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করে দূতাবাস জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে বাংলাদেশ ও কুয়েত সরকারের মধ্যে নারী গৃহকর্মী নিয়োগ-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী হিসেবে কুয়েতে না যাওয়ার বিষয়ে সংশ্লিষ্ট সবার সচেতনতা, দায়িত্বশীলতা ও সহযোগিতা প্রয়োজন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)