Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ হত্যাকাণ্ড, ২০৯ ধর্ষণের ঘটনা: টিআইবি

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ১০:০৪ পিএম
সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ হত্যাকাণ্ড, ২০৯ ধর্ষণের ঘটনা: টিআইবি

‘নির্বাচন-পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলন করে টিআইবি ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড এবং ২০৯টি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার (৭ জুন) রাজধানীতে আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রকাশিত পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, জুলাই অভ্যুত্থানের পর গঠিত নতুন সরকারের কাছে জনগণ সুশাসন, জবাবদিহি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করেছিল। তবে সরকারের প্রথম ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক ছিল বলে পর্যবেক্ষণ করেছে টিআইবি।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে ৬০৫টি হত্যাকাণ্ডের পাশাপাশি ২০৯ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং পুলিশের ওপর ১২৯টি হামলার ঘটনা ঘটেছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারের ১০০ দিনে খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধ অব্যাহত রয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার ইঙ্গিত দেয়।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনার অভিযোগ রয়েছে। সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেদনে অর্থনীতি, ব্যাংকিং খাত, মূল্যস্ফীতি, ঋণের চাপ, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের কিছু উদ্যোগের কথা উল্লেখ করা হলেও সুশাসন প্রতিষ্ঠায় দৃশ্যমান অগ্রগতি সীমিত বলে মন্তব্য করা হয়েছে।

তবে শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করা, রাষ্ট্রীয় প্রটোকল পরিহার, মন্ত্রীদের কর্মমূল্যায়নের ঘোষণা এবং বিভিন্ন মন্ত্রণালয়ে নজরদারি বাড়ানোর মতো উদ্যোগকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে টিআইবি।

অন্যদিকে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব নিয়োগে অগ্রগতির অভাব, কিছু আইন স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত এবং দলীয় বিবেচনায় নিয়োগ-পদায়নের অভিযোগকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংস্থাটি।

ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর হামলার ঘটনাও উদ্বেগের বিষয় হিসেবে তুলে ধরে টিআইবি। সংস্থাটির মতে, সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতার বিস্তার দেশের বহুত্ববাদী ঐতিহ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে সরকারের প্রথম ১০০ দিনকে সম্ভাবনাময় বলে উল্লেখ করলেও সুশাসন, জবাবদিহি ও দুর্নীতিবিরোধী সংস্কার বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছে টিআইবি।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)