Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৮ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৭ জুন,২০২৬, ০৬:৫৯ পিএম
আপডেট : রবিবার, ৭ জুন,২০২৬, ০৭:০৬ পিএম
নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ

নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ ছবি: সংগৃহীত

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে। রবিবার (৭ জুন) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস, বিজিবি এবং ডুবুরি দল যৌথভাবে অভিযান চালাচ্ছে।


নিখোঁজ দুই ভাই হলেন মোগলহাট ট্যাম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৫) এবং সাওন হোসেন (১৪)। তারা স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বন্ধু মেহেদিসহ তিনজন ধরলা নদীতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ পানির গভীরে ডুবে গিয়ে সাব্বির ও সাওন নিখোঁজ হন। তবে তাদের বন্ধু মেহেদি তীরে উঠতে সক্ষম হয়। পরে তার দেওয়া খবরের ভিত্তিতে স্থানীয়রা ও মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। এরপর লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দলও অভিযানে যোগ দেয়।
 

তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তাদের সন্ধান না পাওয়ায় রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান।


লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেছেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)