Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৬ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন: ৪২ জেলায় নতুন নিয়োগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ০৫:৪৩ পিএম
আপডেট : রবিবার, ১৫ মার্চ,২০২৬, ০৮:৪১ পিএম
যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন: ৪২ জেলায় নতুন নিয়োগ

দেলোয়ার হোসেন খান খোকন ছবি: সংগৃহীত

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে যশোর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যেই এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সরকার আশা করছে, নতুন প্রশাসকদের নিয়োগের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

৪২ জেলায় যারা হলেন নতুন প্রশাসক: যশোরে দেলোয়ার হোসেন খান খোকন ছাড়াও অন্যান্য জেলায় নিয়োগপ্রাপ্তরা হলেন: পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী এবং নাটোরে মো. রহিম নেওয়াজ।

খুলনা বিভাগে মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী) নিয়োগ পেয়েছেন।

বরিশাল বিভাগে পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন এবং পিরোজপুরে আলমগীর হোসেন দায়িত্ব পেয়েছেন।

ঢাকা বিভাগে টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান, কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ.কে.এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান এবং শরীয়তপুরে সরদার এ.কে.এম. নাসির উদ্দিন নিয়োগ পেয়েছেন।

এছাড়া সিলেট বিভাগে সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী ও মৌলভীবাজারে মিজানুর রহমান এবং চট্টগ্রাম বিভাগে ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন ও কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)