Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আরও পাঁচ সিটিতে প্রশাসক নিয়োগ

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ,২০২৬, ০৪:৫৯ পিএম
আরও পাঁচ সিটিতে প্রশাসক নিয়োগ

ছবি: সংগৃহীত

সরকার দেশের আরো পাঁচটি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে। আজ শনিবার (১৪ মার্চ, ২০২৬) পাঁচ বিএনপি নেতাকে নিয়োগ দিয়েছে।  এর আগে গত সপ্তাহে দেশের প্রধান ৭টি সিটি করপোরেশনেও একই ধরনের নিয়োগ দেওয়া হয়েছিল। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বরিশাল সিটি করপোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ৯ মার্চ অন্য ৭টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। সেই তালিকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. মাহমুদুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. সারোয়ার বারী, চট্টগ্রাম সিটি করপোরেশনে মোহাম্মদ দেলোয়ার হোসেন, খুলনা সিটি করপোরেশনে মো. ইশরাত হোসেন খান, সিলেট সিটি করপোরেশনে মো. রুহুল আমিন, গাজীপুর সিটি করপোরেশনে মো. সাব্বিরুল ইসলাম এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. মাজেদুর রহমান সিকদারকে দায়িত্ব প্রদান করা হয়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক অনুযায়ী এই নিয়োগগুলো সম্পন্ন হয়েছে। গত বছর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নির্বাচিত মেয়রদের অপসারণের পর শুরুতে সরকারি কর্মকর্তাদের দিয়ে সাময়িকভাবে কাজ চালানো হলেও এখন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কাজে গতি আনার পদক্ষেপ নিল সরকার। নতুন এই প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের পূর্ণ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা এই পদে বহাল থাকবেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)