Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ৮ মার্চ,২০২৬, ১১:৩৬ পিএম
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু

শিক্ষা মন্ত্রণালয় ছবি: ফাইল


সোমবার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। বৈশ্বিক সংকট মোকাবিলায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য এই ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনাপত্রে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব বিদ্যালয়ের ঈদের ছুটি শেষ হবে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাপঞ্জিতে নির্ধারিত পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে দেওয়া এই নির্দেশনাপত্রে এ বিষয়টি সব বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।

ওই  নির্দেশনাপত্রে বলা হয়, ‘বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এ জন্য সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মকর্তা–কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।’ নির্দেশনাপত্রে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া গাড়ির ব্যবহার সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)