Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ সম্মিলিত ইসলামী ব্যাংক

প্রথম দিনেই ১৮ হাজার আবেদন, ফেরত চায় ১৩০০ কোটি টাকা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : বুধবার, ২ সেপ্টেম্বর,২০২৬, ০৫:৩৩ পিএম
প্রথম দিনেই ১৮ হাজার আবেদন, ফেরত চায় ১৩০০ কোটি টাকা

সংকট কাটিয়ে শৃঙ্খলা ফেরাতে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা তোলার প্রক্রিয়া শুরু হওয়ার প্রথমদিনেই (১ সেপ্টেম্বর) গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। এদিন অর্থ ফিরে পেতে ব্যাংকটির শাখাগুলোতে আবেদন নিয়ে ছুটোছুটিতে ব্যস্ত ছিল গ্রাহক।

ব্যাংকটির সূত্রে জানা গেছে, প্রথম কার্যদিবসেই ১৮ হাজারের বেশি গ্রাহক তাদের জমানো টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছেন। যারা আবেদন করেছেন, তারা প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা ফেরত চেয়েছেন।

গতকাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের শাখা-উপশাখায় ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন যাচাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর গ্রাহকদের টাকা পরিশোধ শুরু হবে এমন কথা বলা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)