Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায়  মাটি লুটের মহোৎসব: ঝুঁকিতে সড়ক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১১ মার্চ,২০২৬, ০৭:৫৬ পিএম
ঝিকরগাছায়  মাটি লুটের মহোৎসব: ঝুঁকিতে সড়ক

ভেকু মেশিন দিয়ে প্রতিনিয়ত মাটি কাটা হচ্ছে। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্দপুর গ্রামে সরকারি আইন উপেক্ষা করে কৃষি জমি থেকে অবাধে মাটি খননের অভিযোগ উঠেছে। স্থানীয়  একটি ইটভাটা এই মাটি কাটার সাথে জড়িত বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে  মাটি কাটা চললেও প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, নিশ্চিন্দপুর গ্রামের বাসিন্দা রমজান আলীর জমি থেকে প্রায় ১৫ থেকে ১৮ হাত গভীর করে মাটি খনন করা হচ্ছে। এসব মাটি ট্রাক ও ট্রলির মাধ্যমে সরাসরি ইটভাটায় নেওয়া হচ্ছে। এতে পাশের আবাদি জমি ও সড়কগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে গভীর গর্ত করে মাটি কাটার ফলে যেকোনো সময় সড়ক ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

শুধু রাতেই নয়, দিনের বেলাতেও যশোর-বেনাপোল মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে মাটি বহনকারী এসব ভারী যানবাহন। এর ফলে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া ঝিকরগাছার বাঁকড়া বাজার এলাকায় প্রতিদিন ইফতারের পর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ইটভাটার মাটিবাহী ট্রাক ও ট্রলি বেপরোয়াভাবে চলাচল করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)