Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশিষ্টজনদের সম্মানে বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১১ মার্চ,২০২৬, ০৭:৫৫ পিএম
বিশিষ্টজনদের সম্মানে বেনাপোলে জামায়াতে ইসলামীর ইফতার

বেনাপোলে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ছবি: ধ্রুব নিউজ

যশোরের বেনাপোলে বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসের ফজিলত, বরকত ও রহমতের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মানুষকে আত্মসংযম ও তাকওয়া অর্জনের শিক্ষা দেয়। আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলা এবং জীবনের করণীয়-বর্জনীয় বিষয়ে সচেতন হওয়া প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। তিনি সমাজ ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের সুমহান শিক্ষা অনুসরণ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমীর মো. রেজাউল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মতিউর রহমান, ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে ধর্মীয় আলোচনা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)