Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় রফিকুল হত্যা মামলা: আত্মসমর্পণকারী ৬ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি,২০২৬, ০৭:২৮ পিএম
ঝিকরগাছায় রফিকুল হত্যা মামলা: আত্মসমর্পণকারী ৬ আসামি কারাগারে

যশোরের ঝিকরগাছা উপজেলার রফিকুল ইসলাম হত্যা মামলায় চার্জশিটভুক্ত ৬ আসামি আদালতে আত্মসমর্পণ করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমীন আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, ঝিকরগাছার সোনাকুড় গ্রামের তমেজ উদ্দিনের ছেলে নাজমুল হোসাইন সোহাগ, মৃত ইমান আলীর ছেলে তরিকুল ইসলাম, আমিনুর রহমানের ছেলে নাজমুল ইসলাম, হযরত আলীর ছেলে নুর ইসলাম, হোসেন আলীর ছেলে মাহাবুবুর রহমান, মুনতাজের ছেলে দবির সরদার।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত রফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন এবং পরবর্তীতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তিনি প্রায়ই ধারালো অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করতেন। ২০২৫ সালের ২ জুলাই সকালে সোনাকুড় গ্রামের আজগার আলীর জামাতা জহর আলী মোটরসাইকেলে করে বাঁকড়া বাজারে যাওয়ার সময় জহিরের চায়ের দোকানের সামনে রফিকুল তার গতিরোধ করেন এবং দা দিয়ে মাথায় আঘাত করেন। এই ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা রফিকুলকে দড়ি দিয়ে বেঁধে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই হাদিউর রহমান ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত এই ৬ আসামি দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার এড়াতে বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)