ধ্রুব ডেস্ক
হাইকোর্ট ছবি: সংগৃহীত
গণভোটের বৈধতা নিয়ে এবং গণভোটের ফলাফল স্থগিত চেয়ে রিট হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি এই গণভোট অনুষ্ঠিত গণভোট অনুষ্ঠিত হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ আবেদনকারী হয়ে আজ মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
আবেদনকারী আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মূলত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে এবং গণভোটের ফলাফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে রিটটি করা হয়েছে। পাশাপাশি এটি বাতিল চাওয়া হয়েছে।
বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আগামী সপ্তাহে রিটটির ওপর শুনানি হতে পারে বলে জানান আবেদনকারী আইনজীবী।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট হয়। গণভোটে ‘হ্যাঁ’ জিতেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। অন্যদিকে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ‘না’ ভোট দিয়েছেন অর্থাৎ, ‘না’-এর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছে ‘হ্যাঁ’।