Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দুই বছর পর দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০১:৪৯ পিএম
দুই বছর পর দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি নাগরিক ছবি: ধ্রুব নিউজ

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশিকে দুই বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি গাজীপুর ও সুনামগঞ্জ জেলায়।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ফেরত আসা ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর আগে রাতের আঁধারে বিভিন্ন সীমান্তপথে দালালেরা তাঁদের ভারতে নিয়ে যান। পরে তাঁরা দেশটির বিভিন্ন স্থানে কাজ করছিলেন। একপর্যায়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাঁদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ওসি সাইফুর রহমান আরও জানান, কারাভোগ শেষে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের বাংলাদেশে ফেরত পাঠায়। বেনাপোল ইমিগ্রেশনে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ছয়জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)