নিজস্ব প্রতিবেদক
ছবি: ধ্রুব নিউজ
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের জন্য প্রায় ৪০ লাখ টাকার ডিসপোজেবল চিকিৎসাসামগ্রী বিতরণ করেছে হিউম্যান আপিল ইউএসএ। শুক্রবার সকালে যশোর সার্কিট হাউসে আয়োজিত অনুষ্ঠানে এসব চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালের ভর্তি রোগীরা যেন এসব চিকিৎসাসামগ্রী যথাযথভাবে বিনামূল্যে পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত, হাসপাতালের আরএমও ডা. আহসান হাবিব বাপ্পি এবং যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. মেজবাহুর রহমান, সাধারণ সম্পাদক ও কুইন্স হাসপাতালের ব্যবস্থাপক এ এস এম মাহিনুল হক রিওনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসাসেবা সহজ করা এবং প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর প্রাপ্যতা নিশ্চিত করতে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।