Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ১২:৫৯ এ এম
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। যারমধ্যে ১৩ জনই নারী। বাকি চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১৭ অক্টোবর) চোরবাগান সার্বজনিন পূজা প্যান্ডেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পদদলনের ঘটনায় আহত অন্তত ৩৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার আওতাধীন চোরবাগান সর্বজনীন পূজা প্যান্ডেলের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। ওই সময় ভারী বৃষ্টির কারণে প্যান্ডেলের ভেতরে দর্শনার্থীদের ব্যাপক ভিড় জমেছিল। একপর্যায়ে ভিড়ের চাপে অনেকে পদদলিত হন।


পুলিশ আরও জানায়, আহত সবাইকে উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ১৭ জনের মৃত্যুর পর নিরাপত্তার স্বার্থে প্যান্ডেলটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বার্তা সংস্থা এএনআইকে জানান, পদদলনের সময় অনেক মানুষ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই প্রত্যক্ষদর্শী বলেন, প্যান্ডেলে প্রবেশের গেটটি বেশ সরু ছিল। বের হওয়ার গেটটিও ছিল সংকীর্ণ। ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না। তার মেয়ে ও নাতি এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

ঘটনার পর পরিস্থিতি দেখতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মর্মান্তিক এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে সাহস ও শক্তি দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)